ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, বাসে আগুন


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১৪-৬-২০২২ বিকাল ৫:১৫
খুলনার কয়রার বাগালী ইউনিয়নের বামিয়া মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রমজান আলী (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে৷ সে বামিয়া গ্রামের কিনু সরকাদের ছেলে এবং বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। আজ মঙ্গলবার (১৪ জুন) বিকেল ৩টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। 
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রমজান আলী সাইকেলে করে বিদ্যালয় থেকে বাড়ি যাচ্ছিল৷ বিপরীত দিক থেকে আসা পাইকাগাছাগামী দ্রুতগামী সম্পন্ন একটি বাস সজোরে তাকে ধাক্কা দেয়৷ এ সময় চলন্ত একটি নছিমনের সাথে ও ধাক্কা লাগে। এতে সে সাইকেল থেকে সড়ক ছিটকে পড়লে বাসের সামনের চাকা তার মাথার ওপর উঠে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। 
 
সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হওয়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়৷ খবর পেয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা  ঘটনাস্থলে গিয়ে প্রথমে বাসে আগুন থামাতে পানি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷ 
 
কয়রা থানার ওসি এবিএম এস দোহা  বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষিণকভাবে ঘটনাস্থলে পৌঁছাই৷ বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে রাখে। বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে আমরা বাসটির আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে৷ 
 
ঘটনার খরব শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। ঘটনা জানতে পেরে রমজানের  স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উপাধাক্ষ্য নজরুল ইসলাম ও  স্থানীয় সংসদ মো. আক্তারুজ্জামান বাবু বামিয়া মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র রমজানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকবার্তা দিয়েছেন। শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিহতের মাগফিরাত কামনা করেন তারা।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার