ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় আদালতে মামলা
ঠাকুরগাঁওয়ে ধারের ১০ লাখ টাকা পাওনা পরিশোধ না করে টালবাহানা করায় চেক ডিজঅনার মামলা দায়ের করা হয়েছে। সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শিংপাড়া এলাকার বাসিন্দা সুজন আলী (৩৬) মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের হেলাল উদ্দীনের ছেলে আলমগীর হোসেন (৩৪) আলুর ব্যবসার করার কথা বলে একই গ্রামের সুজন আলীর নিকট ১০ লাখ টাকা ধার গ্রহন করেন। এ সময় আলমগীর তাকে একটি চেক প্রদান করেন। ধারের টাকা পরিশোধের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পাওনা টাকা পরিশোধে ব্যর্থ হন আলমগীর। দীর্ঘদিন টালবাহানা করায় সুজন আলী ২০২১ সালের ২৫ জুলাই পূবালী ব্যাংক লিমিটেড ঠাকুরগাঁও শাখায় আলমগীরের দেয়া চেকটি নগদায়ন করতে গিয়ে দেখেন তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। পরবর্তীতে ওই দিনই চেকটি ডিজঅনার হয়।
পরদিন সুজন আলী এ ঘটনায় আলমগীর হোসেনকে একটি লিগ্যাল নোটিশ পাঠালেও সেটি তিনি গ্রহন না করায় ২১ সালের ২৬ জুলাই তা ফেরত আসে। পরবর্তীতে কোন কূল-কিনারা না পেয়ে সুজন আলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত সদর, ঠাকুরগাঁওয়ে আলমগীরের বিরুদ্ধে ৬৪৩/২০২১ নাম্বার মামলা দায়ের করেন। সেখানে ১৮৮১ সনের নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট (সংশোধনী/০৬)-এর ১৩৮ ধারায় মামলাটি দায়ের করা হয়।
এমএসএম / জামান
যশোরে সরকারি সার নিয়ে অনিয়ম, ৫ লাখ টাকা জরিমানা
বিদ্যুৎ সংকটের প্রতিবাদ করায় গ্রাহকদের ওপর হামলার অভিযোগ, উত্তাল মনপুরা
লোহাগড়ায় শারীরিক অসুস্থতায় আ.লীগের ওয়ার্ড সেক্রেটারির পদত্যাগ
নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন
বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর
নাচোলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী হাসান, বিল্লাল হোসেন ও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মানববন্ধন
কুড়িগ্রামে কবির কণ্ঠে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু
দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
Link Copied