সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে এসএসসি-২০২২ ব্যাচের বিদায় সংবর্ধনা
মঙ্গলবার সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে এসএসসি-২০২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল আবু হায়দার মো. আসাদুজ্জামান, পিএইচডি; উপাধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী ও বিদায়ী শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের শিক্ষকদের উদার মনোবৃত্তি, আন্তরিকতা ও সহযোগিতা এবং শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের কারণে অনুষ্ঠানটি স্বকীয়তায় সমুজ্জ্বল হয়ে ওঠে। পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন বিভাগের ৩ জন শিক্ষার্থী প্রতিষ্ঠানে তাদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণমূলক বক্তব্য তুলে ধরে। অত:পর শ্রেণিশিক্ষকগণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক তুলে দেন অধ্যক্ষ এবং ভালো ফলাফল ও সার্বিক মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুশৃঙ্খল এই শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের পদস্পর্শে একদিন মুখরিত হয়ে উঠেছিল। যে পথ একদিন তোমাদের নিয়ে এসেছিল এই প্রতিষ্ঠানের আঙিনায়, আজ সেই পথই আবার তোমাদের ডাক দিয়েছে- ‘হাঁকিছে ভবিষ্যৎ, হও আগুয়ান’। তাই আজ বেজে উঠেছে বিদায়ের বেদনার করুণ সুর। এই বিদ্যাপীঠে তোমাদের স্মৃতিমধুর অনেকগুলো দিন কেটেছে। আজ ভবিষ্যতের সিঁড়িতে তোমরা যখন প্রজ্ঞার ছায়া ফেলতে যাচ্ছ তখন বলি, এই প্রতিষ্ঠানের স্মৃতিময় দিনগুলো আর প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের ঐকান্তিক অবদানের কথা যেন তোমরা ভুলে না যাও। এই বিদ্যানিকেতনের অভিজ্ঞতা ও ঐতিহ্য যেন হয় তোমাদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রেরণা। তোমাদের সততা, অধ্যবসায় ও কর্তব্যনিষ্ঠা, সংযত আচরণ, বিনম্র মনোবৃত্তি, সুনির্দিষ্ট লক্ষ্যাভিসার এবং গভীর পাঠানুরাগ তোমাদের দান করুক মহত্তর চারিত্রিক সম্পদ। তোমাদের যাত্রাপথ নতুন নতুন সাফল্যে ভরে উঠুক, জীবন হোক সুন্দর ও স্বার্থক। এছাড়াও তিনি র্শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে অবদান রাখতে আহ্বান জানান। দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিদায়ী শিক্ষার্থীদের নৈতিকতা সম্পন্ন, মানবিক গুণে সৃষ্টিশীল এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হওয়ার আহ্বান জানান।
পরিশেষে অনুষ্ঠান আয়োজনে নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সাদিক পলাশ / সাদিক পলাশ
কাপাসিয়ায় গবাদিপশু ও পোষা প্রাণীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
বিশ্বমানের গবেষক তৈরির লক্ষ্য, নিবন্ধন পেল ক্লিনিক্যাল রিসার্চ সোসাইটি
ডিআইইউতে চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেকৃবির শিক্ষার্থীদের টিম
বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়