ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় রফিক রাজু ক্যাডেট একাডেমির এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৫-৬-২০২২ দুপুর ৩:১৬
রফিক রাজু ক্যাডেট একাডেমির সাটুরিয়া শাখার এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রফিক রাজু শিক্ষা পরিবারের আয়োজনে বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
প্রতিষ্ঠানটির পরিচালক মো. জাহিদুল হাসান জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, কান্দাপাড়া মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল আহমেদ সুরুজ, হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হজরত আলী প্রমুখ।
 
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাংবাদিক সমিতির সাটুরিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার লুৎফর রহমান,  সাটুরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক, সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমারত হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিদায়ী ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ। 
 
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। ভালো রেজাল্ট করে তোমাদেরই দেশের হাল ধরতে হবে। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যাও। তোমরা অবশ্যই সফলকাম হবে।
 
এরপর পরীক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এমএসএম / জামান

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২