চন্দনাইশে দুদকের পক্ষ হতে বৃত্তি প্রদান ও আলোচনা সভা
চট্টগ্রামের চন্দনাইশে ‘দুর্নীতি দমন কমিশন শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় সততা সংঘের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করার নিমিত্তে চন্দনাইশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃত্তির অর্থ প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ জুন) বিকেলে উপজেলা ভিডিও কনফারেন্স হলরুমে সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরশাদ উল্লার সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন, শিক্ষক, মাও. মোহাম্মদুল হক, এএইচএম সৈয়দ হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ, আব্দুস সবুর প্রমুখ।
পরে প্রধান অতিথি ও সভাপতির হাত থেকে বৃত্তির নগদ অর্থ গ্রহণ করে বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া জসীম ও সাতবাড়িয়া শাহ আমানত দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ইনজামামুল হক।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান