ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে মহিলাদের হস্তশিল্প প্রশিক্ষণ সমাপ্ত


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১৫-৬-২০২২ বিকাল ৫:৪৭
গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউনিয়ন পর্যায়ে মহিলাদের আয়বর্ধক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হস্তশিল্প ও নকশীকাঁথা তৈরি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন নারী প্রশিক্ষণার্থী অংশ নেন। বুধবার (১৫ জুন) বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন। এর আগে গত ৬ জুন এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
 
বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে স্থানীয় সরকার কর্তৃক সরাসরি বাস্তবায়িত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ অপু, সমাজসেবা কর্মকর্তা এমএম ওয়াহিদুজ্জামান, সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, পরিদর্শক মো. মফিজুর রহমান, জাইকার ইউডিএফ শরিফুল ইসলাম প্রমুখ।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ