তাড়াশে আগুনে দোকান পুড়ে ছাই
সিরাজগঞ্জের তাড়াশে আগুনে পুড়ে একটি দোকান ভস্মীভূত হয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছেেএক মোটর সাইকেল মেকারের। বৃহস্পতিবার (১৬ জুন) ভোররাতে উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল বাজারে আবু হানিফের দোকানঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাজারের পাশের বাসিন্দা সেলিম হোসেন বলেন, হঠাৎ করে ভোরে মানুষের চিৎকার শুনে বাজারে এসে দেখি আগুন ধরে দোকানঘরটি পুড়ছে। আগুনের বিষয়টি ফোনে বাজারের ব্যবসায়ীদের জানাই। প্রথমদিকে বাজারের ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দারা এসে আগুন নেভানোর চেষ্টা চালান। আগুন লাগার খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তাড়াশ দমকল বাহিনীর সাব-অফিসার রেজাউল করিম বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়ে আমার সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে। আগুনে পুড়ে ওই দোকানের প্রায় দুই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
এমএসএম / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার