ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রূপগঞ্জে ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, চিহ্নিত চাঁদাবাজ কসাই লিটন গ্রেফতার


 আনিছুর রহমান আনিছ photo আনিছুর রহমান আনিছ
প্রকাশিত: ১৬-৬-২০২২ দুপুর ২:২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করার মামলায় চিহ্নিত চাঁদাবাজ রফিকুল ইসলাম লিটন ওরফে কসাই লিটন ও তার সহযোগী রানা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুন) ভোরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের টেকনোয়াদ্দা এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। 

মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (ওসি, তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, রাজধানীর  ভাটারা থানার জোয়ার সাহারা এলাকার বাসিন্দা ভুক্তভোগী ব্যবসায়ী হাজী আলাউদ্দিন খান রূপগঞ্জ সদর ইউনিয়নের  টেকনোদ্দা মৌজায় আরএস ১৩০ ও ১৩১ নং দাগে ২১ শতক জমি ক্রয় করে সীমানা পিলার স্থাপন করে ভোগদখল করে আসছেন। পরে ওই জমিতে বসতঘর নির্মাণ করতে এলে টেকনোয়াদ্দা এলাকার মৃত আবেদ আলীর ছেলে চাঁদাবাজ রফিকুল ইসলাম লিটন ওরফে কসাই লিটন, একই এলাকার রানা ও রাসেল মিয়াসহ আরো অজ্ঞাত লোকজন ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

তিনি আরো জানান, গত ৭ জুন ওই চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে জমির দেখাশোনার কাজে নিয়োজিত কেয়ারটেকার রহমতউল্লাহকে বেধড়ক লাঠিপেটা করে আহত করে এবং জমিতে থাকা স্থাপনা ভাংচুর করে। এ সময় তাদের চাঁদা না দিয়ে কাজ করলে জমির মালিকদের জমিতে প্রবেশ করতে নিষেধ করে। এ ঘটনায় বুধবার (১৫ জুন) ব্যবসায়ী বেনজীর আহমেদ শরীফ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রফিকুল ইসলাম লিটন ওরফে কসাই লিটন ও তার সহযোগী রানা মিয়াকে গ্রেফতার করে পুলিশ। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

এমএসএম / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের