ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় রোভিং সেমিনার অনুষ্ঠিত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৬-৬-২০২২ দুপুর ২:৪
মানিকগঞ্জের সাটুরিয়ায় ২০২১-২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল হাসানসহ অনেকে।
 
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. খলিলুর রহমান কারিগরি সেশন উপস্থাপনার বিষয় হিসেবে আবহাওয়ার পূর্বাভাস পেয়ে ফসলের নিরাপত্তা কৌশল সম্পর্কে কৃষক-কৃষাণিদের অবগত করেন। এছাড়াও এ সংক্রান্ত বিষয়ে আগাম তথ্য জেনে ফসল উৎপাদন করা অর্থাৎ আবহাওয়ার প্রতিকূল অবস্থায় বা অন্য কোনো অবস্থায় যথাযথ সময়ে ফসল উৎপাদন করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
 
সেমিনারে সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু হারেজ মিয়াসহ কৃষক-কৃষাণিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২