কক্সবাজার জেল সুপারকে শাস্তিমূলক বদলি
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির দায়ে অবশেষে কক্সবাজার জেল সুপার মো. নেছার আলমকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। তাকে শরীয়তপুর জেলা কারাগারে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার উপ-সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি বিষয়টি জানা গেছে।
বদলি হওয়া জেল সুপার মো. নেছার আলম ২০২০ সালের সেপ্টেম্বর মাসে কক্সবাজার জেলা কারাগারে যোগদান করেন। মো. নেছার আলম কক্সবাজার কারাগারে যোগদানের পর থেকে টাকার বিনিময়ে কারাগারে বন্দিদের সাথে সাক্ষাৎ, কারাগারের টেলিফোন অবৈধভাবে ইয়াবা কারবারিদের লিজ দেয়া, কারাগারে বন্দিদের অবৈধভাবে ফার্নিচার কারখানায় কাজ করানো, টাকার বিনিময়ে কারা হাসপাতাল ইয়াবা ব্যাবসায়ীদের কাছে বরাদ্দ দেয়া, ক্যান্টিন ও ওয়ার্ডে সিট বাণিজ্যসহ নানান অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এসব অভিযোগের ভিত্তিতে মো. নেছার আলমকে ঢাকা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে তলব কর হয়। সর্বশেষ কক্সবাজার জেলা কারাগারে অভিযান চালান কক্সবাজার দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের কর্মকর্তারা। অভিযানের পরপরই মো. নেছার আলমকে শাস্তিমূলক শরীয়তপুরে বদলি করা হয়।
এমএসএম / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
Link Copied