চৌদ্দগ্রামের আলকরা ইউপি নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর জয়লাভ
কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউপি নির্বাচনে নবীন-প্রবীণের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি লীগের সহ-সভাপতি, ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক, আ’লীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী মাইন উদ্দিন ভূঁইয়া বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল।
জানা গেছে, বুধবার (১৫ জুন) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ইভিএম এ অবাধ-নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪২, কাস্টিং ভোট ১৫ হাজার ২১৪ ভোট। এর মধ্যে আনারস প্রতীক নিয়ে মাইন উদ্দিন ভূঁইয়া ৬ হাজার ৭৩ ভোট পেয়ে বেসরকারী ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী, সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল পেয়েছেন ৫ হাজার ১১৪ ভোট।
এবার ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তরুণ ভোটারদের পাশাপাশি বয়স্ক ও নারী ভোটারদের উপচেপড়া ভিড় ছিল দেখার মত। একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন ইউনিয়নবাসীসহ সচেতন মহল।
এমএসএম / জামান
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত