বাংলাদেশে ৪ বছর কারাভোগের পর ভারতে গেলেন দিলীপ
অবৈধ পথে বাংলাদেশে এসে দীর্ঘ চার বছর কারাভোগের পর মুক্তি পেয়ে নিজ দেশে ফিরে গেলেন দিলীপ সরকার নামে এক ভারতীয় নাগরিক। বুধবার (১৫ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে বাংলাদেশ কারা কর্তৃপক্ষ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
দীলিপ সরকার ভারতের ত্রিপুরা রাজ্যের যুগ্মনগর আড়ালিয়ার জগদীশ সরকারের ছেলে। তিনি ২০১৮ সালে ২০ সেপ্টেম্বর হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেন। অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে হাজির করে। আদালত তাকে চার বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়।
দীর্ঘ কারাভোগের পর গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার উরশিউড়া কারাগার থেকে মুক্তি পান দীলিপ সরকার। দুই দেশের সরকারের উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে তাকে দেশে ফেরত পাঠানো হলো।
হস্তান্তরের সময় আখাউড়া চেকপোস্টের জিরো পয়েন্টে উপস্থিত ছিলেন- ত্রিপুরা পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক সিদ্ধার্থ দেব, বিএসএফের প্রতিনিধি ও তার পরিবারের সদস্যরা। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- আখাউড়া থানার উপ-পরিদর্শক মঈন উদ্দিন, ইমিগ্রেশন পুলিশের সহকারী ইনচার্জ মো. মোরশেদ আলম।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশের সহকারী ইনচার্জ মো. মোরশেদ আলম বলেন, দুই দেশের উচ্চপর্যায়ে যোগাযোগ করে মুক্তিপ্রাপ্ত ওই ভারতীয় নাগরিককে ত্রিপুরা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন