ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

টাঙ্গাইলের ইউপি নির্বাচনে নৌকা ১১ ও স্বতন্ত্র ৭টিতে বিজয়ী


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৬-৬-২০২২ বিকাল ৫:১৮
টাঙ্গাইলের ১৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ জুন) ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, রিটার্নিং অফিসারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন। নির্বাচনে ১১টিতে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। অপরদিকে ৭টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
 
নির্বাচিতরা হলেন- বাসাইল উপজেলার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে সোহানুর রহমান সোহেল এবং কাশিল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রমজান মিয়া, সখিপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নে নৌকা প্রতীকে আনছার আলী আসিফ, গজারিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাজ্জাত হোসেন। 
 
নাগরপুর উপজেলা-ভাড়রা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুস মিয়া, মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আবু সাঈদ, ভাওড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা, ফতেপুর ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুর রউফ, আজগানা ইউনিয়নে নৌকা প্রতীকে কাদের সিকদার, লতিফপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো.রনি ও তরফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আজিজ রেজা নির্বাচিত হয়েছেন।
 
এদিকে মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মো.ফজলুল হক, শোলাকুড়ি ইউনিয়নে নৌকা প্রতীকে ইয়াকুব আলী, আউশনারা ইউনিয়নে নৌকা প্রতীকে মো.গোলাম মোস্তফা, কুড়ালিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল মান্নান, মহিষমারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহির এবং বেড়বাইদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মো.জুলহাস উদ্দিন বেসরকারী ফলাফলে বিজয়ী হয়েছেন।

এমএসএম / জামান

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’