ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

পাহাড় ও বনভূমি রক্ষায় কাজ করবে সবুজ আন্দোলন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৬-২০২২ বিকাল ৭:৩৬

পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন সারা বাংলাদেশে পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। সৌন্দর্যে্যর লীলাভূমি আর চায়ের নগরী হিসেবে পরিচিত মৌলভীবাজার জেলা। তবে সাম্প্রতিক সময়ে পাহাড় কর্তন ও নির্বিচারে বনভূমি উজার করে ফেলায় পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে মৌলভীবাজারে। মৌলভীবাজারের পরিবেশ বিপর্যয় রোধে সচেতনতা তৈরির জন্য সবুজ আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার অনুমোদন দেন গত ১৫ জুন সন্ধ্যায় সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল।

বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব ও ব্যবসায়ী সালেহ আহমেদ সেলিম কে আহ্বায়ক এবং গনমাধ্যম কর্মী দুরুদ আহমেদকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। যুগ্ম আহ্বায়ক হলেন জিটিভির জেলা প্রতিনিধি হৃদয় দেবনাথ, একুশে টিভির জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, নারী উদ্যোক্তা মিতালী দাস, কামরুল ইসলাম, সুজা আহমেদ ও সেকুল ইসলাম তালুকদার। সদস্যরা হলেন প্রভাষক ফরহাদ আহাম্মেদ, রূপক দত্ত চৌধুরী, ফাতেমা বেগম পপি, মোয়াজ্জেম হোসেন চৌধুরী, নুসরাত জাহান নিশা, মোহাম্মদ চৌধুরী মেরাজ, রিনা সরকার, মবশ্বির আহমেদ, রুহিনা আক্তার, প্রভাষক অলিউর রহমান, হামিদা আক্তার, শেখ ফরাজ আলী, মালা সরকার, মোকাররম হোসেন, মাহমুদা আক্তার মুন্নি, সৈয়দ আফজাল আহমেদ, মোঃ আবেদ আহমেদ, আলম আহমেদ, জালালুর রহমান, সাইদুল ইসলাম, সোলেমান আহমেদ মানিক এবং এমএ কাইয়ুম।

নবগঠিত আহ্বায়ক তার অনুভূতিতে বলেন, আমি দীর্ঘদিন ধরে মানবতার জন্য কাজ করছি। আজকে থেকে পরিবেশ বিপর্যয় রোধে মৌলভীবাজার জেলার প্রত্যেকটা জনগণের সাথে থাকবে। মনে করি অবৈধ পাহাড় কাটা এবং দখল বন্ধ করা সবথেকে বড় চ্যালেঞ্জ এর কাজ। এ বিষয়ে প্রশাসন কে সাথে নিয়ে দ্রুত আন্দোলন জোরদার করব। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি বৃদ্ধি করতে নিয়মিত কর্মসূচি চালিয়ে যাব।

সদস্য সচিব বলেন, আমি সকলের সহযোগিতা চাই। কমিটির প্রত্যেকটি সদস্য যদি সক্রিয় ভূমিকা পালন করে তাহলে সবুজ আন্দোলনকে মৌলভীবাজার জেলার প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব। মৌলভীবাজারের সৌন্দর্য রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার মানসিকতা রাখতে হবে। আগামীতে প্রত্যেকটি থানা কমিটি গঠন করা হবে।

সাদিক পলাশ / সাদিক পলাশ

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব