কমলগঞ্জে আদমপুর-নইনারপার সড়কের দু'পাশের গাছ কেটে নিচ্ছে চুরচক্র
কমলগঞ্জের আদমপুর-নইনারপার সড়কের দু'পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর লাগানো গাছ রাতের আঁধারে প্রতিনিয়ত কাটে নিয়ে যাচ্ছে একটি চুরচক্র। গত ৩ মাসে এ সড়কের দু'পাশ থেকে বড় আকারে প্রায় ৩০টি আকাশমনি গাছ কেটে নিয়েছে চক্রটি। সর্বশেষ গত ১০ জুন রাতের আঁধারে আরো বড় দুটি আকাশমনি গাছ কেটে নেয়া হয়েছে। এসব গাছ চুরি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। সরেজমিনে দেখা যায়, দেড় কিলোমিটারের এ সড়কের দু'পাশের গাছগুলো বড় হয়ে গেছে। গাছের সারিতে গুনে দেখা যায় প্রায় ৩০টি কাটা গাছের গুঁড়ি রয়েছে। গাছগুলো কেটে নিয়ে গেলেও গাছের ডালপালা সড়কের পাশে ধানি জমিতে ফেলে রাখা হয়েছে। চুরি যাওয়া এসব গাছের বাজারমুল্য প্রায় দুই লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত ৩ মাসে ওই সড়কের অনেক গাছ কাটা হয়েছে। রাতের আঁধারে চোরেরা এই গাছ কেটে নিয়ে যাচ্ছে। সেই সাথে বিনা অনুমতিতে এসব গাছ কেটে মার্কেট নির্মাণ হচ্ছে সড়কের পাশে। সম্প্রতি ‘লন্ডনী মার্কেট’ নামে একটি মার্কেট নির্মাণ করে এ সড়কের আরোও প্রায় ২৫-৩০ টি গাছ কেটে ফেলেন এক প্রভাবশালী প্রবাসী। এ সড়কে চুরচক্রটি দীর্ঘদিন ধরে গাছ কেটে নিলেও স্থানীয় প্রশাসন ও বনবিভাগ নিরব রয়েছে। আদমপুরের ইউনিয়নের বাসিন্দা শাব্বির এলাহীসহ কয়েকজন বলেন, এলাকায় একটি গাছ চোরচক্র (সিন্ডিকেট) গড়ে উঠেছে। তারাই রাতের আঁধারে ধীরে ধীরে গাছগুলো কেটে নিচ্ছে। প্রায় বহুসংখ্যক গাছের গোড়ায় করাতের ধারালো অস্ত্রের চিহৃ রয়েছে। রাজকান্দি রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বনবিভাগ থেকে ওই সড়কে কোন গাছ লাগানো হয়নি। তারপরও চুরির বিষয়টি দেখবো। আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসন বলেন, গাছ চুরির বিষয়ে স্থানীয়রা আমাকে জানিয়েছেন। বিষয়টি দেখছি। কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম বলেন, ওই সড়কের গাছ অনেক বছর আগে লাগানো হয়েছে। তখন আমি এখানে দায়িত্বে ছিলামনা। তবে গাছগুলো তদারকির দায়িত্ব কাদেরকে দেয়া হয়েছিল তা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার