যমুনায় বাড়ছে পানি, ভয়াবহ বন্যার আশঙ্কা
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে টাঙ্গাইলের যমুনা নদীতে আশঙ্কাজনক হারে পানি বৃদ্ধি শুরু হয়েছে। এতে করে ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন জেলা পানি উন্নয়ন বোর্ড।
এদিকে, নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদী তীরবর্তী এলাকাগুলোতে তীব্র স্রোতে ভাঙন দেখা দিয়েছে। ফলে ঘর-বাড়ী, বসতভিটাসহ নানা স্থাপনা নদী গর্ভে চলে যাচ্ছে।
ভাঙন কবলিত এলাকাগুলোতে অতিদ্রুত ভাঙনরোধে কার্যকর প্রদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভাঙনের শিকার পরিবারগুলো। তবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি জোকারচর পয়েন্টে ৩৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার ভূঞাপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বসতবাড়িতে উঠতে শুরু করেছে বন্যার পানি।
এছাড়াও শতশত একর জমির পাট, তিল, কাউন, বাদাম, শাক-সবজিসহ বিভিন্ন ফসল পানির নিচে চলে যাচ্ছে। এতে করে চরম আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
এ ব্যাপারে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, যমুনাসহ সবকগুলো নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির গতিবিধি ভালো না। সামনে বন্যা আসছে। এ জন্য সবাইকে সচেতন হতে হবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে। টাঙ্গাইলে বন্যার আশঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সব ধরণের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছ।
এমএসএম / এমএসএম
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
Link Copied