ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে দীর্ঘদিন পানিবন্দি কয়েকটি বাড়ির পরিবার


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৬-২০২২ দুপুর ৪:১৪
মিরসরাই উপজেলার  করেরহাট ইউনিয়নের  জয়পুর পূর্ব জোয়ারের গ্রামের  ৩০ পরিবারের প্রায় দেড়শতাধিক মানুষ পানিবন্দি। বিগত মাসখানেক  আবদুল জব্বার নামের এ সড়কটি  পানির নিচে।
 
হাবিলদারবাসা অংকুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় ও জয়পুর পূর্ব জোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতশত ছাত্র-ছাত্রীর পাশাপাশি শত শত মানুষ চলাচল করে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি নামতে না পারায় এমন অবস্থা বলে জানায় স্থানীয়রা।
 
স্থানীয় বাসিন্দারা জানান, গত একমাস যাবত আমরা মানবেতর জীবন যাপন করছি। পানি নামার জায়গা ভরাট করে ফেলায় পানিবন্দি হয়ে আছি আমরা। স্থানীয় জনপ্রতিনিধিরা যেন দেখেও দেখছে না। তাদের কাছে বারবার যাওয়ার পরেও স্থায়ী কোনো সমাধান দিতে পারছেন না। 
 
এ বিষয়ে  ইউপি সদস্য মোঃ ফারুক  সকালের সময় প্রতিনিধি কে বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানি নামতে পারছিল না। আমি কয়েকবার গিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করি। কিন্তু ডোমখালী বিষুমিয়া সড়কের সংস্কার কাজ চলায় পানি আর নামার জায়গা নাই। সড়কে কোন কালভার্ট স্থাপন না করায় এ সমস্যা আরো প্রকট হয়েছে। বিগত সময়ে দিদার ও অদু কোম্পানিদের ব্যক্তি মালিকানা জায়গায় পানি নিষ্কাশন হতো। কিন্তু এ বছর তারা তাদের জায়গা ভরাট করে ফেলে। ফলে পানিবন্দি হয়ে পড়ে এখানকার জনোগণ।
 
করেরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজাদ উদ্দিন বলেন, সড়কের দক্ষিণ পাশের জায়গার মালিকরা নালা বন্ধ করে দেওয়ায় পানি নামতে পারছে না। ইতোমধ্যে আমি এবং ইউপি সদস্য সহ ঐ স্থান পরিদর্শন করে এসেছি। আমাদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বর্তমানে ব্যক্তিগত কাজে দেশের বাহিরে থাকায় দায়িত্বভার পেয়েছি। উনি আসলে আমরা একটি কার্যকর পদক্ষেপ নিতে পারবো বলে আশা করছি।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন,  পানি নিষ্কাশনের জায়গা ভরাট করার কোন সুযোগ নেই। এরকম কোন  লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। 

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত