কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিলেটের ব্যবসায়ী গ্রেপ্তার
কমলগঞ্জ সরকারি গনমহা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেনীর এক ছাত্রীকে প্রলোভন দেখিয়ে সিলেটে নিয়ে ৩ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ শহিদুল ইসলাম শহীদ (৫৩) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর লালদিঘীরপাড়স্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক শহীদ সিলেট নগরীর ছড়ারপাড় সুগন্ধা-৪৭ বাসার মৃত আলী হোসেনের ছেলে।
পুলিশ জানায়, কমলগঞ্জ সদর ইউনিয়নের এইচএসসি পড়ুয়া কিশোরীকে (১৭) গত ৮ জুন ফুসলিয়ে পাহাড়িকা ট্রেনযোগে কমলগঞ্জ থেকে সিলেট নিয়ে যান ব্যবসায়ী শহীদুল ইসলাম শহীদ। পরে সেখানে আটকে রেখে তিন দিন ধরে ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। নিখোঁজ থাকায় কলেজছাত্রীর বাবা ১০ জুন কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন। ডায়রির সূত্র ধরে পুলিশ মেয়েটি খুঁজতে থাকে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলেটে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে বৃহস্পতিবার অভিযান চালিয়ে অভিযুক্ত শহীদকে আটক করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বৃহস্পতিবার রাতে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশীদ চৌধুরী বলেন, আসামি শহীদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী)/০৩) এর ৭/৯(১)/৩০ ধারায় মামলা (১১(০৬)২০২২) রুজু করা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, প্রাথমিকভাবে ভিকটিমের অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত শহিদুল ইসলাম শহীদকে গ্রেপ্তার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied