যমুনা নদীতে আশঙ্কাজনক হারে পানি বৃদ্ধি
নির্মাণাধীন ‘বঙ্গবন্ধু রেল সেতু’র অদূরে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে টাঙ্গাইলের যমুনা নদীতে আশঙ্কাজনক হারে পানি বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে সিরাজগঞ্জের ইজারাকৃত এলাকা থেকে বালু ক্রয় করে আনার নামে নির্মাণাধীন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু’র অদূরে রাতের আঁধারে বাল্কহেড ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনে মেতেছে বালু ব্যবসায়ীরা। পানি বৃদ্ধির সময়ে বালু উত্তোলন রোধে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি জেলা পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন, অভিযোগ স্থানীয়দের।
এদিকে, কয়েক দিন ধরে যমুনা নদীতে ব্যাপক পানি বাড়ছে। নদীতে শুকনা মৌসুমে ভিট বালু কেটে বালু উত্তোলন করত বালুখোররা। আর এখন নদীতে পানি বাড়ায় সাদা বালু উত্তোলন আরো সহজ হয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়া চরাঞ্চলের ফসলি জমি থেকে অবাধে বালু উত্তোলন করে সেতু পূর্ব থেকে গোবিন্দাসী ফেরিঘাট পর্যন্ত বালুর স্তূপ করে রাখছে বালু ব্যবসায়ীরা।
সরেজমিনে যমুনা নদীর ভূঞাপুর উপজেলা অংশে ঘুরে দেখা যায়, নদীতে প্রতিদিনই পানি বাড়ছে। এ সুযোগে বালু ব্যবসায়ীরা বাল্কহেড ড্রেজার ও ইঞ্জিলচালিত নৌকার মাধ্যমে নির্মাণধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর অদূর থেকে কৌশলে অবৈধভাবে বালু উত্তোলন করছে। ফলে নির্মাণাধীন রেল সেতুর অদূরে গভীরত বাড়ছে। নদীতীরবর্তী এলাকাগুলোর ঘর-বাড়ি, বসতভিটা, মসজিদ-মন্দিরসহ অসংখ্য স্থাপনা রয়েছে হুমকিতে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান জানান, পানি বৃদ্ধিতে শুধু বালু উত্তোলন বন্ধেই নয়, সব সময় বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১৭ জুন) সকাল ৬টা থেকে শনিবার (১৮ জুন) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৪০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার যে কোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, টাঙ্গাইলের যমুনা ও ধলেশ্বরী নদীসহ জেলার বিভিন্ন শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
তিনি জানান, নদীতে বালু উত্তোলন বন্ধ রয়েছে। তবুও কেউ যদি উত্তোলন করে তাহলে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের সাথে কথা বলুন।
এমএসএম / জামান
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও