ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৬-২০২২ দুপুর ৪:৫৭
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক কিশোর আহত হয়েছে। শনিবার (১৮ জুন) দুপুরের বারইয়ারহাট পৌরসভার মাছবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহত কিশোর উপজেলার বারইয়ারহাট পৌরসভার মো. মেশকাতের ছেলে মো. আল মিনহাজ (১১)। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক খোরশেদ আলম বলেন, শনিবার দুপুর ১টার দিকে বারইয়ারহাট পৌরসভার মাছবাজার এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই লাইনে চট্টগ্রামগামী  এবং ঢাকাগামী দুটি ট্রেন একসঙ্গে অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আরেক কিশোর গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত