ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ঘিওরে শিশু ধর্ষণ : ধর্ষককে গ্রেফতার করে আদালতে প্রেরণ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৮-৬-২০২২ বিকাল ৭:৫৮
মানিকগঞ্জের ঘিওরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মেহরুল ইসলাম (৪০) নামে এক কৃষি শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জুন) বিকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার ৮টার দিকে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের চরবাইলজুরী গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে।
 
অভিযুক্ত আসামী মেহরুল ইসলাম পাবনা জেলার ফরিদপুর উপজেলার ডাকবাড়িয়া গ্রামের মো. মতিউর রহমানের ছেলে। সে দুদিন যাবৎ কৃষি শ্রমিক হিসেবে ওই বাড়িতে কাজ করে আসছিল। এ ঘটনায় শনিবার সকালে মেয়েটির বাবা থানায় মামলা দায়ের করেন।
 
মামলা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার  (১৭ জুন) শিশুটির বাবা বাড়ির কাজের জন্য দিনমজুর হিসেবে মেহরুল ইসলামকে বাড়ি নিয়ে আসেন। দিনের কাজ শেষে শিশুটির বাবা-মা ও পরিবারের লোকজনসহ দিনমজুর মেহরুল একসঙ্গে রাতের খাবার খান। খাবার শেষে মেহরুল মেয়েটিকে কোলে নিয়ে হাঁটাহাটি করতে থাকে। এরপর সুযোগ বুঝে শিশু মেয়েটিকে পাশের গোয়ালঘরে নিয়ে শ্লীলতাহানী করে। পরে শিশু মেয়েটির চিৎকারে তার বড় বোনসহ আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক পালানোর চেষ্টাকালে এলাকাবাসী তাকে আটক করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
 
মেয়েটির মা অসুস্থ অবস্থায় তাকে স্থানীয় ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন জানান, অভিযোগের ওপর ভিত্তি করে ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে।
 
এ ব্যাপারে ঘিওর থানায় অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, এ ঘটনায় শিশুটির বাবা মামলা দায়ের করেছেন। আসামি মেহেরুলকে আদালতে সোর্পদ করা হয়েছে। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

এমএসএম / জামান

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২