তাড়াশে সপ্তাহব্যাপী জনশুমারি ও গৃহগণনা চলছে
সিরাজগঞ্জের তাড়াশে সপ্তাহব্যাপী জনশুমারি ও গৃহগণনার কাজ চলছে। সারাদেশের ন্যায় ১৫ জুন বুধবার হতে ২১ জুন মঙ্গলবার পর্যন্ত উপজেলার সকল ইউনিয়নে জনশুমারি ও গৃহগণনার কাজ শুরু করা হয়েছে। এ উপজেলায় ৫৩৫ জন গণনাকারী ও ৯২ জন সুপারভাইজার কাজ করছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌসের বাসভবনে সাক্ষাৎকার নেয়ার সময় পরিদর্শন করেন- জেলা পরিসংখ্যান সমন্বয়কারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা পরিসংখ্যান অফিসার অলিউল্লাহ শেখ, পরিসংখ্যান বিভাগের উপজেলা সমন্বয়কারী সুমন রেজা, জোনাল অফিসার গোলাম কিবরিয়া প্রমুখ।
এ উপজেলার বিভিন্ন জায়গায় জনশুমারি ও গৃহগণনা কাজ পরিদর্শনকালে এসব কর্মকর্তা সুপারভাইজার ও গণনাকারীদের বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন। বাংলাদেশ উন্নয়নে এ কর্মসূচি ব্যাপক কাজে লাগবে বলে তারা সবাইকে মনোযোগ সহকারে কাজ করার পরামর্শ দেন। তারা সকলের সুস্বাস্থ্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- আইটি সুপারভাইজার আকরাম হোসাইন সাগর, মিলন কুমার মাহাতো, সুপারভাইজার মহসীন আলী, আকবর আলী ও সাইদুর রহমানসহ অনেকে।
জামান / জামান
নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার