রাজশাহীতে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে : রাসিক মেয়র
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, নিজেদের মধ্যকার বিভেদ ভুলে রাজশাহীতে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি চাই রাজশাহীর সাংবাদিকরা এক ছাদের নিতে আসুক। গতকাল শনিবার (১৮ জুন) রাতে রাজশাহী মহানগরীর উপশহরস্থ হোটেল রাজশাহী ইন-এ রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মতবিনিময় সভা ও নৈশভোজের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাসিক মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজশাহীর সাংবাদিকদের এক জায়গায় করার জন্য সেই সময়ে প্রায় দেড় বিঘা জমি দিয়েছেন। আজ পর্যন্ত সেখানে সাংবাদিকদের জন্য কোনো ভবন গড়ে তোলা সম্ভব হয়নি। সবাই একমত হলে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমি ভবন তৈরি করে দেব।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, পিছিয়ে পড়া রাজশাহী অঞ্চলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কতটা কষ্ট সেটা আমি বুঝতে পারছি। প্রধানমন্ত্রীর স্নেহ, ভালোবাসা ও সহযোগিতায় উন্নয়নের মাধ্যমে রাজশাহীকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় তিন হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। এজন্য আমি আবারো প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
রাসিক মেয়র আরো বলেন, রাজশাহীতে দীর্ঘদিনেও শিল্পায়ন গড়ে ওঠেনি। শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কর্মসংস্থান সৃষ্টির ব্যাপরে ঢাকার সাংবাদিক নেতৃবৃন্দের বুদ্ধি-পরামর্শ গ্রহণ করতে চাই।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ রাজশাহীর সবুজায়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সামগ্রিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied