ত্রিপুরার মূখ্যমন্ত্রীকে আবারো আম উপহার দিলেন প্রধানমন্ত্রী
এবারও ৮০০ কেজি (১৬০ কার্টুন) আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার দুপুরে পিকআপ ভ্যানযোগে এসব আম রুপালি জাতের আম পাঠানো হয়।
এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন আখাউড়া স্থলবন্দরের সহকারি রাজস্ব কর্মকর্তা মোঃ. জাকারিয়া, ইমিগ্রেশন পুলিশের এসআই মোঃ মূর্শেদুল আলম, স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ রাজীব ভ’ইয়াসহ দুই দেশের বন্দরের কর্মকর্তারা।
অন্যদিকে ওপারে আম গ্রহণ করেন আগরতলাস্থ বাংলাদেশ হাই কমিশনের সহকারি কমিশনার আরিফ মোহাম্মদ। উপহারের আমগুলো আগরতলা বাংলাদেশ হাই কমিশনারের মাধামে ত্রিপুরার মূখ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।
আগরতলা বাংলাদেশ হাই কমিশনের সহকারি কমিশনার আরিফ মোহাম্মদ বলেন, প্রধানমন্ত্রীর উপহারের আমগুলো মূখ্যমন্ত্রীসহ গন্যমান্য বক্তিবর্গের কাছে পৌছে দেওয়া হবে। ভারতসহ ত্রিপুরার মানুষের সাথে আমাদের যে আত্মর সম্পর্ক ও যোগাযোগ তার বড় উদাহরণ এই উপহার বিনিময়। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবছরই এটা করে থাকেন। এ কাজে অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশ সরকারকে এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied