ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২০-৬-২০২২ দুপুর ৪:৪৭
সারাদেশের মতো চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায়  ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার (১৯ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে মিরসরাই উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে কৃষি অফিস চত্বরে মেলা প্রাঙ্গণে আলোচনা সভাস্থলে গিয়ে পিতা কাটার মাধ্যমে মেলার কার্যক্রম শুরু  হয়।
 
মিরসরাই কৃষি মেলা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সভাপতিত্বে কৃষি কর্মকর্তা রঘুনাথ সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাইদ মাহমুদ, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্রমুখ।
 
মেলায় আগত অতিথিরা  ১০টি স্টলে কৃষির বিভিন্ন কার্যক্রমের প্রদর্শনী  ঘুরে দেখেন। এখানে বিভিন্ন ধরনের কৃষিজ পণ্য ও প্রযুক্তি কার্যক্রম তুলে ধরা হয়।
 
এ সময় বক্তরা বলেন, কৃষি আমাদের আদি পেশা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না হলে কোনো দেশ স্বয়ংসম্পূর্ণ নয়। এ স্বয়ংসম্পূর্ণতার জন্য মেধা ও চেষ্টায়  কৃষির উন্নয়নে কৃষি কর্মকর্তারা কঠোর পরিশ্রম করে কৃষির উৎপাদন বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন। 

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত