ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রাণনাশের হুমকি


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ২০-৬-২০২২ বিকাল ৫:২০

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৯ জুন) রাতে উপজেলার পশ্চিম সনমান্দি এলাকায় মো. ফাইজউদ্দিন বেপারী নামে পাওয়ানাদারকে হুমকি দেয়া হয়। এ ঘটনায় সোমবার (২০ জুন) সকালে মো. ফাইজউদ্দিন বেপারী সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের পশ্চিম সনমান্দি গ্রামের মো. ফাইজউদ্দিন বেপারী একই এলাকার শুক্কুর আলীর ছেলের আলী হোসেনের সনমান্দি মৌজায় বিভিন্ন দাগে ২৩০ শতাংশ জায়গা ৪৪ লাখ টাকা মূল্যের জমি কেনার জন্য ১০ লাখ টাকা স্ট্যাম্প দলিলে বায়না করেন। তিন মাসের মধ্যে এ জমি পুরো টাকা গ্রহণ করে আলী হোসেন জমি রেজিষ্স্ট্রি করে দেয়ার অঙ্গীকার করেন। তিন মাস অতিবাহিত হওয়ার পর ৩৪ লাখ টাকা নিয়ে এ জমি রেজিস্ট্রি করার জন্য বললে টালবাহানা শুরু করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। গতকাল রোববার রাতে আলী হোসেনের কাছে মো. ফাইজউদ্দিন বেপারী বায়নার ১০ লাখ টাকা ফেরত চাওয়ায় অকথ্য ভাষায় গালমন্দ করে হত্যার হুমকি দেয়া হয়। এ বিষয়ে সোমবার সকালে মো. ফাইজউদ্দিন বেপারী বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত আলী হোসেন জানান, জমির কেনাবেচার জন্য ১০ লাখ টাকার লেনদেন হয়েছে সত্য। এ টাকা ফেরত দিয়ে দেব। সমস্যা থাকায় দেয়া সম্ভব হচ্ছে না। তবে তাকে হত্যার হুমকি দেয়া হয়নি।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ