ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা তুলে না নেয়ায় নারীকে যৌন হয়রানি
টাঙ্গাইলের ভূঞাপুরে স্বামীকে হত্যার হুমকি দেয়াসহ ধর্ষণ মামলা তুলে নেয়ার জন্য রাস্তা অবরোধ করে যৌন হয়রানি করার অভিযোগে ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ দুজনকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। আটককৃত দুজন হলেন- উপজেলা পৌর এলাকার ছাব্বিশা গ্রামের কামরুজ্জামান মণ্ডলের ছেলে আসিফুজ্জামান হৃদয় মণ্ডল (২৭) এবং বীরহাটি গ্রামের মিন্টু সরকারের ছেলে রাব্বী সরকার (২১)।
গত ১৩ জুন ভুক্তভোগী নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার (১৯ জুন) রাতে অভিযান চালিয়ে পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। সোমবার (২০ জুন) দুপুরে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, ২০২০ সালে এক নারী অভিযুক্ত আসামি হৃদয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। ওই মামলায় কয়েক মাস কারাভোগের পর জামিনে আসেন আসামি হৃদয়। এরপর থেকেই বিভিন্ন সময়ে বাদী নারীকে তার বিরুদ্ধে ধষর্ণের মামলা তুলে নেয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল বলে অভিযোগ করেন ওই নারী।
তিনি জানান, এরই ধারাবাহিকতায় গত ১৩ জুন বিকেলে কলেজের পুকুরপাড় দিয়ে ওই নারী বাড়ি যাওয়ার সময় তাকে রাস্তায় একা পেয়ে ধর্ষণের মামলা তুলে নেয়ার জন্য পথরোধ করে যৌন হয়রানি করে। গতকাল রোববার (১৯ জুন) এ বিষয়ে থানায় অভিযোগ করেন ওই নারী। অভিযোগের পরিপ্রেক্ষিতে হৃদয় এবং তার বন্ধু রাব্বীকে আটক করা হয়। সোমবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, ২০২০ সালে কলেজ ছাত্রলীগের সভাপতি হৃদয় ওই নারীকে নানা সময়ে কুপ্রস্তাব দিতো। তার প্রস্তাবে রাজি না হলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই নারীকে কলেজে আসা-যাওয়া বন্ধ করে দেয় এবং তার স্বামীকে হত্যা করবে বলে হুমকি দিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করত। এতে ওই নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। একপর্যায়ে ধর্ষণের কথা প্রকাশ করে চিরকুট লিখে ওই নারী আত্মহত্যার সিদ্ধান্ত নেন। স্বামী চিরকুটটি দেখে ফেলায় তার কাছে ঘটনা খুলে বলেন। এরপর ওই ভুক্তভোগী নারী কলেজ শাখা ছাত্রলীগের নাবেক সভাপতি হৃদয়ের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। পরে ৩ জানুয়ারি হৃদয়কে গ্রেপ্তার করে ৪ জানুয়ারি টাঙ্গাইল আদালতে প্রেরণ করে থানা পুলিশ।
এমএসএম / জামান
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন