ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জের ধলাই-লাঘাটা নদীতে ভাঙন


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২০-৬-২০২২ বিকাল ৫:৩৫
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ও পতনঊষার ইউনিয়নের পাহাড়ি লাঘাটা নদীর গোপীনগর এলাকায় ভাঙন দেখা দিয়েছে। রোববার (১৯ জুন) রাত সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে ওই দুটি স্থানে এ ভাঙন দেখা দেয়। এতে ৭ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
 
সোমবার (২০ জুন) সকালে ধলাই নদীর পানি কিছুটা কমলেও ধলাই নদীর লক্ষমীপুর এলাকার ছোট ভাঙনটি উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড মেরামত করে। এদিকে সোমবার বিকেল থেকে ধলাই নদীসহ সবগুলো পাহাড়ি ছড়ায় পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে ধলাই নদীর পানি যে কোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে।
 
ধলাই নদীর পানি বাড়ায় নদীর প্রতিরক্ষা বাঁধের ৫৭ কিলোমিটারের মধ্যে ১০টি স্থানে ধস ও ফাটল দেখা দিয়েছে। ধলাই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ ছাড়াও টানা বর্ষণে পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি বৃদ্ধিতে নতুন করে কমলগঞ্জ পৌর এলাকার ৪টি স্থানে প্রতিরক্ষা বাঁধে ধস শুরু হয়েছে। ফলে নদীতীরবর্তী জনপদে বন্যা আতঙ্ক বিরাজ করছে।
 
এছাড়া টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পৌর এলাকার কিছু অংশ এবং উপজেলার কমলগঞ্জ, শমশেরনগর, পতনঊষার, মুন্সীবাজার ও আলীনগর ইউনিয়নের ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান