ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাড়ে ৬ ঘণ্টা পর উদ্ধার যমুনায় আটকে পড়া ফেরি


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২১-৬-২০২২ দুপুর ১১:১২
প্রবল স্রোতে আরিচা-কাজিরহাট নৌরুটের আরিচা পয়েন্টে যমুনা নদীর ডুবোচরে মালবাহী ট্রাক ও যানবাহন নিয়ে আটকে পড়া বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামে রো-রো ফেরিটিকে সাড়ে ৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রাত ২টার দিকে ফেরিটি উদ্ধার শেষে ফেরিতে থাকা সাধারণ পণ্যবোঝাই ট্রাকগুলোকে সিরিয়াল অনুযায়ী আনলোড করা হয়।
 
মঙ্গলবার (২১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ফেরিটি উদ্ধারের বিষয় নিশ্চিত করেন আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ।
 
এর আগে সোমবার (২০ জুন) রাত সাড়ে ৭টার যমুনা নদীর তীব্র স্রোতে মার্কিং বাতি সরে যাওয়ায় অন্ধকারে রাস্তা ভুলক্রমে ১৩টি পণ্যবোঝাই ট্রাক ও যাত্রী নিয়ে ডুবোচরে গিয়ে আটকে পড়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের রো-রো ফেরিটি। এরপর ডুবোচর থেকে ফেরিটি সরিয়ে নিতে উদ্ধারকারী জাহাজ আইটি ৩৯৪ কাজ শুরু করে। অবশেষে মধ্যরাত ২টার দিকে উদ্ধার শেষে ফেরিটি সরিয়ে নেয়া সম্ভব হয়।
 
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, সোমবার সন্ধ্যার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামে রো-রো ফেরিটি ডুবোচরে আটকে যাওয়ার তাৎক্ষণিক ফেরিতে থাকা যাত্রীদের ইঞ্জিনচালিত নৌকার মাধ্যমে পাড়ে আনা হয়। এরপর সাড়ে ৬ ঘণ্টা পর উদ্ধারকারী জাহাজ আইটি ৩৯৪ ডুবোচর থেকে ফেরিটি সরিয়ে নিতে সক্ষম হয়। উদ্ধার শেষে ফেরিতে থাকা ট্রাকগুলোকে সিরিয়াল অনুযায়ী আনলোড করা হয়।
 
তিনি আরো জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে মূলত চ্যানেল বোঝা যায়নি। আর এ কারণেই এ ভোগান্তিতে পড়তে হয়েছিল।

এমএসএম / জামান

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২