টাঙ্গাইলে সৃষ্টি স্কুলের আবাসিক ভবনে থাকা পঞ্চম শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু
টাঙ্গাইলে বেসরকারি বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান সৃষ্টি স্কুলের আবাসিক ভবনে পঞ্চম শ্রেণির ছাত্র শিহাবের (১২) রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, শিহাবকে হত্যা করা হয়েছে। শিহাব টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বেড়বাড়ি এলাকার সিঙ্গাপুর প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে।
শিহাবের ফুপাতো ভাই আল আমিন সিকদার জানান, চলতি বছরের জানুয়ারি মাসে শিহাবকে সৃষ্টি স্কুলের আবাসিকে ভর্তি করা হয়। নিয়মিত ভালোভাবেই লেখাপড়া করছিল শিহাব। হঠাৎ ২০ জুন বিকেলে সৃষ্টি স্কুল থেকে ফোন দিয়ে বলা হয় শিহাব অসুস্থ, আপনারা তাড়াতাড়ি আসেন। পরবর্তীতে ওই নম্বরে ফোন দিয়ে শিহাবের অসুস্থতার ব্যাপারে জিজ্ঞাসা করলে স্কুল কর্তৃপক্ষ থেকে বলা হয়, সিএনজি দুর্ঘটনায় আহত হয়েছে। তাড়াহুড়ো করে সৃষ্টি স্কুল ভবনের কাছে গেলে সেখানে ঢুকতে না দিয়ে তারা বলে হাসপাতালে যাওয়ার জন্য। হাসপাতালে আসার পর শুনতে পাই শিহাব মারা গেছে। স্কুলের শিক্ষকরা দাবি করেন, স্কুলের আবাসিক ভবনে বাথরুমে আত্মহত্যা করেছে শিহাব।
সৃষ্টি স্কুলের ভাইস প্রিন্সিপাল আনোয়ার হোসেন বলেন, শুনেছি শিহাব ঝরনার সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরোয়ার হোসেন বলেন, আমরা তদন্ত করছি। সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বুঝতে পারব হত্যা না-কি আত্মহত্যা।
এমএসএম / জামান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
Link Copied