ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

খালিয়াজুরীতে বানভাসি মানুষের ত্রাণ সামগ্রী চুরি,পুলিশ এসে উদ্ধার


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২১-৬-২০২২ দুপুর ২:৬
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদ থেকে বানভাসি মানুষকে দেওয়ার জন্য পরিষদে রক্ষিত অবস্থা থেকেই ত্রাণ সামগ্রী চুরি হয়েছে বলে জানা যায়। 
 
চুরিকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল  চাল ৫ কেজির ৩০ টা,ডাল ১ কেজি ১৬ টা, লবন ১ কেজির ১৬ টা,ডাল ১ কেজির ১৬ টা, সোয়াবিন ১ লিটার ১৬ টা, চিনি ১ কেজি ১৬ টা,হলুদ ১০০ গ্রাম ১৬ টা,মরিচ ১০০ গ্রাম ১৬ টা,ধনিয়া ১০০ গ্রাম ১৬ টা। 
মেন্দিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু হাকিমকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি গত রাতে ত্রাণ সামগ্রীগুলো ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মুসা মিয়া ও ইউনিয়ন পরিষদের তথ্য উদ্যোক্তা মোঃ নাসিম মিয়ার তত্ত্বাবধানে রেখে গেলে  আজ সকালে এসে ত্রাণ সামগ্রী কম দেখতে পেয়ে গণনা করলে কম পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ইউ এন ও স্যারকে অবগত করা হলে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তথ্য উদ্যোক্তা নাসিমের ষ্টুডিও থেকে চুরি করা সামগ্রী উদ্ধার করা হয়। এ বিষয়ে চেয়ারম্যান আবু হাকিম আরো বলেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
খালিয়াজুরী থানার উপপরিদর্শক বিপ্লব মোহন্ত জানান ২১ জুন( মঙ্গলবার) সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে স্থানীয় বাসিন্দা রাহাত চৌধূরী,আমজাদ হোসেন,ওলিউল্যাহ ও সজল দেবনাথের উপস্থিতিতে চুরি কৃত ত্রাণ সামগ্রী উদ্ধার করে নিজের হেফাজতে রাখেন। 
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম দৈনিক সকালের সময়কে বলেন তদন্তে সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন বানভাসি মানুষের ত্রাণ সামগ্রী নিয়ে যারা নয় ছয় করবে তাদেরকে কোন ধরণের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

এমএসএম / এমএসএম

শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ