ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে ডিস লাইন উচ্ছেদ


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২১-৬-২০২২ দুপুর ২:১৬

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধ ডিস লাইন উচ্ছেদ করা হয়েছে। বিটিআরসির অনুমোদনবিহীন ডিস লাইনের অবৈধ ব্যবসা করার অপরাধে মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে থানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে জব্দকৃত মালামাল হস্তান্তর করেছেন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. মাহমুদুল হোসেন।

গতকাল সোমবার (২০ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিটিআরসির কর্মকর্তাগণ তাড়াশ থানা পুলিশের সহযোগিতায় ওই ডিস লাইন উচ্ছেদে অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযান চালিয়ে মো. ইকবাল হোসেনের অবৈধ ডিশ, লাইন তারবিহীন এমএমডিএস টাওয়ার, ডিস লাইনে ব্যবহৃত ক্যাবল এবং ডিস লাইনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেন।

মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াশীন গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো. ইকবাল হোসেন উপজেলার পৌষার গ্রামে তারবিহীন এমএমডিএস টাওয়ার নির্মাণ করে অবৈধভাবে ডিশ ব্যবসা করে আসছিলেন।

এ ব্যাপারে  তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিটিআরসির অনুমোদনবিহীন ডিশ লাইনের অবৈধ ব্যবসা করার অপরাধে ইকবাল হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আসামি পলাতক রয়েছে। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএসএম / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন