চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামি আটক
কুমিল্লার চৌদ্দগ্রামে মো. কামাল হোসেন (৫০) নামে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি ফরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করেছে পুলিশ। আটককৃত কামাল উপজেলার উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের মৃত সফর আলীর ছেলে।
জানা গেছে, দীর্ঘ ৭ বছর ধরে আত্মগোপনে থাকার পর গতকাল সোমবার (২০ জুন) রাতে প্রযুক্তির সহযোগিতায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকায় চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) ত্রিনাথ সাহার নেতৃত্বে এসআই অনুপ চক্রবর্তী ও উগ্যজাই মারমা এবং সঙ্গীয় ফোর্সসহ পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও আরো ৪টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী কামাল হোসেন ওরফে গুটি কামালকে আটক করে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) ত্রিনাথ সাহা তন্ময় বলেন, থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহযোগিতায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী কামাল হোসেনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২১ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত