ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আহত যাত্রীর মৃত্যু


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২১-৬-২০২২ দুপুর ৩:১৫

সিলেটগামী চলন্ত আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন থেকে নামতে গিয়ে আহত ট্রেনযাত্রী অলক রুদ্র পাল মারা গেছেন। মঙ্গলবার (২১ জুন) সকাল ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। অলক কমলগঞ্জের উত্তর বালিগাঁও গ্রামের মৃত রবেন্দ্র পালের ছেলে।

জানা গেছে, গত ১৪ জুন সিলেটগামী আন্তঃনগর কালনী ট্রেনে কমলগঞ্জের বাড়িতে আসছিলেন অলক। কিন্তু ওই ট্রেনটির স্টপেজ কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে না থাকায় চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার  সদর হাসপাতাল রেফার করেন। সেখান থেকে রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোলেমান হোসেন ভুট্টো ট্রেনযাত্রী অলক রুদ্র পালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান