ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইল জেলা শহরের প্রধান কাঁচাবাজার পার্ক বাজার রাস্তার বেহালদশায় জনভোগান্তি চরমে


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৮-৬-২০২১ দুপুর ৪:৫১

টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজার রাস্তার বেহালদশার কারণে জনভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। খানাখন্দে ভরা, রাস্তার কিছু অংশে হাঁটুপানি জমে আছে। ‍এছাড়া বেশিরভাগ অংশেই কাদা ও ময়লা আবর্জনায় ভর্তি। দেখে বোঝার উপায় নেই জেলা শহরের প্রধান কাঁচাবাজারের রাস্তা এমন হতে পারে। আবার কোথাও কাঁচা সবজির উচ্ছিষ্ট অংশ পচে কাদায় পরিণত হয়েছে, পা ফেলাই দায়। এ অবস্থাতেই প্রতিদিন কয়েক হাজার ক্রেতাসমাগম হয় বাজারটিতে। এ রাস্তার পাশেই রয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও র‍্যাব কমান্ডারের কার্যালয়। উপায় না থাকলেও বাজারে ক্রেতা-বিক্রেতা ও অন্যদের বাধ্য হয়ে এই রাস্তায় চলাচল করতে হচ্ছে।

জানা যায়, ১৯৭৭ সালে টাঙ্গাইল পৌরসভা থেকে শহরের ছয়আনি বাজারের উন্নয়নকাজের জন্য উদ্যোগ নেয়া হয়। তখন ওই বাজারের ব্যবসায়ীদের ভাসানী হলের পাশে টাঙ্গাইল পার্কের তিন একর জায়গায় অস্থায়ীভাবে বসানো হয়। পরে ছয়আনি বাজারের উন্নয়নকাজ শেষ হলেও পার্কে অস্থায়ীভাবে আসা ব্যবসায়ীরা আর সরে যাননি। ধীরে ধীরে বাজারটি পার্ক বাজার হিসেবে পরিচিতি লাভ করে। বর্তমানে পার্ক বাজারে ৭০০’রও বেশি স্থায়ী দোকান এবং ৩০০’র বেশি অস্থায়ী দোকান রয়েছে। বাজারের ভেতর দিয়ে চলমান রাস্তা এতই খারাপ যে, রাস্তাটিতে সহজে কোনো লোক তাদের যানবাহন নিয়ে যেতে পারেন না। কয়েকগুণ বেশি ভাড়া দিলেও রিকসা কিংবা অন্য কোনো যানবাহন যেতে রাজি হতে চায় না। তবে যারা যান তাদের রাস্তার খানাখন্দে পড়ে যানবাহন উল্টে যাওয়া বা স্প্রিং ভেঙে অচল হয়ে পড়ে থাকা নিত্য ঘটনা।

খানাখন্দে ভরপুর রাস্তাটি সংস্কার করতে ক্রেতা, ব্যবসায়ী ও এলাকাবাসী বারবার আবেদন করলেও পৌরসভা থেকে কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তবে দ্রুততম সময়ের মধ্যেই সড়কটি সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়েছেন পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। সড়কটি সংস্কার হলে ক্রেতা-ব্যবসায়ীসহ সাধারণ জনগণের চলাচলের সমস্যা দূর হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে আরো গতি আসত বলে মনে করছেন ব্যবসায়ীর‍া।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত