রাবিতে এক্রেডিটেশন বিষয়ে প্রশিক্ষণ শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিয়রেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এক্রেডিটেশন বিষয়ে এক প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) সকাল ৯টায় আইকিউএসি কনফারেন্স কক্ষে
Compliance of BAC Accreditation Standards & Criteria শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। আইকিউএসি’র পরিচালক প্রফেসর দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. মশিহুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. আব্দুর রশিদ সরকার কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে Accreditation in Higher Education ও BAC Accreditation Rules and Standards শীর্ষক দুটি কারিগরি সেশনে রিসোর্স পারসন হিসেবে বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর এস এম কবীর বক্তৃতা দেন। প্রশিক্ষণে Compliance of BAC Accreditation Criteria ও Mapping to Assess Preparedness for BAC Accreditation শীর্ষক অপর দুটি কারিগরি সেশনও অনুষ্ঠিত হবে।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন অনুষদ অধিকর্তাসহ বিভাগীয় সভাপতি ও শিক্ষকবৃন্দ অংশ নিচ্ছেন।এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied