স্ত্রীকে হত্যার পর নদীতে ভাসিয়ে দেয় স্বামী
মানিকগঞ্জের ঘিওরে স্ত্রীকে হত্যা করে তার লাশ ধলেশ্বরী নদীতে ভাসিয়ে দিয়েছে আবুল হোসেন নামে এক পাষণ্ড স্বামী। এ ঘটনায় নিহত মাজেদা বেগমের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ ঘাতক স্বামী আবুল হোসেনকে গ্রেফতার করে। বুধবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করে ঘিওর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সাত মাস আগে উপজেলার সিংজুরী ইউনিয়নের বালিয়াবাঁধা গ্রামের মৃত ছবেদ আলীর মেয়ে মাজেদা বেগমের (৩৩) সাথে ঘিওর সদর ইউনিয়নের কুস্তা (নদীর পাড়) এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে আবুল হোসেনের গোপনে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই মাজেদা বেগমের সঙ্গে বনিবনা হচ্ছিল না আবুলের। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে লাগত। বেশ কয়েক দিন মাজেদার পরিবারের কাছে টাকা দাবি করে তাকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল আবুল। গত পরশু দিন রাত ৯টার দিকে সাভারের আশুলিয়া থেকে স্বামীর বাড়ি আসেন মাজেদা। বাড়ি আসার পর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী আবুল হোসেন তার স্ত্রী মাজেদাকে পানিতে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
থানীয়রা আরো জানান, ১০ বছর আগে মাজেদার বিয়ে হয়েছিল রাজবাড়ীতে। বছর তিনেক আগে পুর্বের স্বামী নুরুল ইসলামের সঙ্গে তার বিচ্ছেদ হয়। সেখানে তার দুই সন্তান রয়েছে। এরপর মাজেদা বাবার বাড়ি থেকে সাভারের একটি গার্মেন্টসে চাকরি করতেন।
এ ব্যাপারে ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, এ ঘটনায় নিহতের মা রহিমা বেগম মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে আবুল। পুলিশ ও শিবালয় ফায়ার সার্ভিসের ৫ সদস্যের স্পেশাল ডুবুরি দল নদী থেকে মৃতদেহ উদ্ধারে অভিযান চালাচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
Link Copied