ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে ৬ দিনে ৩ সাংবাদিকের পিতৃবিয়োগে সংবাদকর্মীরা শোকাহত


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২২-৬-২০২২ বিকাল ৫:৩৮

যশোরের কেশবপুরে গত ৬ দিনে ৩ সাংবাদিকের পিতৃবিয়োগ হয়েছে। পরপর ৩ জন সাংবাদিকের বাবা মারা যাওয়ায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে শোকাবহ অবস্থা বিরাজ করছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাবের গ্রন্থাগার সম্পাদক ও দৈনিক অনির্বান পত্রিকার কেশবপুর প্রতিনিধি মতিয়ার রহমানের বাবা বিশিষ্ট সমাজসেবক কওছার আলী মোল্লা (৮৫), গত সোমবার রাতে দৈনিক স্পন্দন পত্রিকার কেশবপুর পৌর প্রতিনিধি মিলন দের বাবা উপজেলা জুয়েলারি সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি জগন্নাথ দে পাচু (৭০) এবং গত বৃহস্পতিবার প্রথম আলোর কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদকের বাবা প্রথম পত্রিকা পরিবেশক অনিল মোদক (৮১) মারা যান। তাদের মৃত্যুতে কেশবপুরের সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

বুধবার (২২ জুন) সকালে সাংবাদিক মতিয়ার রহমানের বাবা কওছার আলী মোল্লাকে কেশবপুরের কর্ন্দপপুর গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এর আগে সাংবাদিক দিলীপ মোদকের বাবা অনিল মোদক ও সাংবাদিক মিলন দের বাবা জগন্নাথ দে পাচুর শেষ কৃত্যানুষ্ঠান কেশবপুর কুঠিবাড়ি শ্মশানে সম্পন্ন করা হয়।

ওই ৩ সাংবাদিকের বাবার পিতৃবিয়োগে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃত্তি দিয়েছেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক