ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে র‍্যাব কর্তৃক আটককৃত ভূয়া ডাক্তারের ৩ মাসের কারাদণ্ড


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২২-৬-২০২২ বিকাল ৭:১৬

 টাঙ্গাইল শহরের শিল্পকলা একাডেমী সংলগ্ন দয়াল ক্লিনিক ও হসপিটাল বিল্ডিং এর তৃতীয় তলায় মদিনা হিয়ারিং এন্ড টেষ্ট সেন্টার থেকে র‍্যাব কর্তৃক আটককৃত এস আর লাভলু নামে এক ভূয়া ডাক্তারকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান এ রায় ঘোষণা করেন। এর আগে দয়াল ক্লিনিক ও হসপিটাল বিল্ডিং এর তৃতীয় তলায় মদিনা হিয়ারিং এন্ড টেষ্ট সেন্টার থেকে তাকে আটক করে র‍্যাব-১২। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, আটক করার পর এস আর লাভলু আমাদের কাছে স্বীকার করে তিনি কোন ডাক্তার না। সে টাঙ্গাইলের নাগরপুর যধুনাথ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। এ ছাড়া তার আর কোন শিক্ষাগত যোগ্যতা নেই। দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে তার নামের শুরুতে সে ডাক্তার পদবী ব্যবহার করেছে। ওই ক্লিনিকে তিনি পাইলস ও নাক কান গলার চিকিৎসা করতো। তার চেম্বারের মালামাল সিভিল সার্জন অফিস জব্দ করেছে। পরে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!