বন্যার্তদের জন্য খাদ্যসামগ্রী পাঠালেন রাসিক মেয়র লিটন
সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে বিতরণের জন্য ৫ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাসিক মেয়রের নির্দেশে গতকাল বুধবার (২২ জুন) সন্ধ্যায় নগর ভবন থেকে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা দুই ট্রাক খাদ্যসামগ্রী নিয়ে সিলেট ও সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ২ কেজি চিঁড়া, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম মুড়ি, ১ প্যাকেট বিস্কুট, এক বক্স (২০ প্যাকেট) খাবার স্যালাইন, ২৫০ গ্রাম খাগরাই, নাপা ওষুধ, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি।
এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের জন্য খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে। সিলেট ও সুনামগঞ্জের এই প্রাকৃতিক দুযোর্গকালীন মুহূর্তে সমাজের বিত্তবান মানুষদের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, দেশের মানুষের যে কোনো সংকটে সব সময় পাশে থাকে গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাকালীন সংকটে আমরা মানুষের পাশে ছিলাম, এভাবেই আগামীতেও দেশের যে কোনো সংকট ও প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকব।
নগর ভবন থেকে ট্রাক রওনা দেয়ার সময় উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু, সচিব মো. মশিউর রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন প্রমুখ।
এদিকে, রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পাঠানো খাদ্যসামগ্রী বিতরণের জন্য ইতোমধ্যে সিলেট ও সুনামগঞ্জে গেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ। তারা হলেন- রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম এবং ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
এমএসএম / জামান
রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার
পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা
গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর
ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক
হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা
ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র্যাব
মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড
ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪
জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে