ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

খালিয়াজুরীতে মেছোবাঘ আটক


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৩-৬-২০২২ দুপুর ১:৫১
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় গ্রামগুলোতে চারদিকে বন্যার পানি থৈ থৈ করছে। এরূপ পরিস্থিতিতে উপজেলার জগন্নাথপুর গ্রামের পূর্বপাড়া কবরস্থানের একটি করচ  গাছে মেছোবাঘ দেখতে পায় স্থানীয় তিন যুবক। বুধবার (২২ জুন) বিকেল ৩টার দিকে মেছোবাঘটিকে আটক করে তিন যুবক। মেছোবাঘটি তাদের তত্ত্বাবধানে রয়েছে বলে জানা গেছে।
 
জগন্নাথপুর গ্রামের বাসিন্দা ও মেন্দিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম জানান, ছানুয়ার, সুখায়েদ ও শহীদুল্লা নামে তিন যুবক নৌকাযোগে ঘোরাঘুরি করার সময় গ্রামের পূর্বদিকে কবরস্থানের কাছে একটি করচ গাছে মেছোবাঘটি দেখতে পায়। পরে আরো কয়েকজনকে সাথে নিয়ে তাদের সহায়তায় লাঠি ও জাল দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে বাঘটিকে আটক করা হয়েছে। আটকের সময় মেছোবাঘটির হিংস্রতা রোধে লাঠির আঘাতে কিছুটা আহত হয়েছে।
 
তিনি আরো জানান, মেছোবাঘটি বন্যার পানিতে ভেসে আসতে পারে অথবা তাদের গ্রামে ধনু নদীর পাড়ে নল-খাগড়া (এক ধরনের বন) গাছের বন রয়েছে, সেখানেও থাকতে পারে। এমনকি পানি বেড়ে যাওয়ায় করচ গাছে আশ্রয় নিয়েও থাকতে পারে। এর আগেও গত দুই বছর আগে নল গাছের বন থেকে আরেকটি মেছোবাঘ আটক করা  হয়েছিল। পরে তা বন বিভাগে হস্তান্তর করা হয়েছিল। 
 
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইএম আরিফুল ইসলমকে বিষয়টি অবগত করা হলে তিনি জানান, বিষয়টি জানা নেই। প্রাণীটি কী অবস্থায় আছে তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

এমএসএম / জামান

শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ