ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বিজয়নগরে উলজেলা প্রশাসনের ২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৩-৬-২০২২ দুপুর ৩:৪১
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুন) সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামের বন্যাকবলিত ২০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এএইচ, ইরফান উদ্দিন আহমেদ।
 
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান, হরষপুর ইউনিয়নের চেয়ারম্যান সারুয়ার আলমসহ এলাকার  লোকজন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, গুঁড়া মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়াসহ মোট ১৪ কেজি ৪০ গ্রাম খাদ্যসামগ্রী।
 
জানা যায়, তিতাস নদী এবং কাজলা বিলের পানি অব্যাহত ভাবে বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যায় বিজয়নগর উপজেলার ৩০টি  গ্রাম। অব্যাহত পানি বৃদ্ধি  হওয়ায় তলিয়ে গেছে কৃষকের জমি, ঘর বাড়ি, স্কুল, ফসলি জমি। এছাড়া ভেসে গেছে পুকুরের মাছ। রাস্তাঘাটও তলিয়ে গেছে। পানিবন্দি অবস্থায় আছে কয়েক হাজার মানুষ।
 
এক্তারপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ১১ পরিবারের সদস্যরা পানিবন্দি হয়ে পড়েছে। আয়-উপার্জনের পথ বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছে বন্যাকবলিত মানুষেরা। ত্রাণের জন্য হাহাকার শুরু করছে পানিবন্দি মানুষ। পানিতে  ডুবে আছে গ্রামের পর গ্রাম। ত্রাণের জন্য হাহাকার এই শিরোনামে সংবাদ প্রকাশের পর থেকেই নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। আজ বৃহষ্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ কার্যক্রম শুরু করে গুটিকয়েক পরিবারের মাঝে।
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এএইচ ইফরান উদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
 
উল্লেখ্য, উপজেলা প্রশাসন বন্যার খোঁজখবর নেয় এবং প্রত্যেক ইউনিয়নে একজন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। ইতোমধ্যে মানুষের জানমালের কথা বিবেচনা করে ২৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করে রেখেছ উপজেলা প্রশাসন।
 
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর  জাহান বলেন, আজ আমরা হরষপুর ইউপির এক্তারপুর গ্রামে ত্রাণসামগ্রী বিতরণ করেছি। আজ থেকে ত্রাণ বিতরণ শুরু করেছি। পর্যায়ক্রমে সকল এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

এমএসএম / জামান

ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উল্লাপাড়ায় উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হচ্ছে ফুটপাত-সড়ক

নরসিংদীতে পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার

মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন করলেন ইউএনও তকি ফয়সাল তালুকদার

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা

হাটহাজারীতে দুই দপ্তরের সমন্বয়হীনতায় ভাঞ্জন খালের সংস্কারকাজ ব্যাহত: জলাবদ্ধতার আশঙ্কা

কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ২ লাখ টাকা অনুদান

পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক

তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩

তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন