ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

আসমা আজমেরীর বাংলাদেশি সবুজ পাসপোর্টে ১৩০ দেশ ভ্রমণ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৩-৬-২০২২ দুপুর ৪:৪৫
কাজী আসমা আজমেরী জন্মগ্রহণ করেছেন খুলনা শহরে। কাজীবাড়ির মেয়ে আজরেমী বড় হয়েছেন শহরের দোলখোলা কাজীবাড়িতে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে লেখাপড়া করেছেন খুলনায়। উচ্চশিক্ষা গ্রহণ করেছেন ঢাকায় ও বিদেশে।
 
সদ্য কৈশোর পেরিয়ে তারুণ্যের শুরুতে একা একাই প্রথম বিদেশ ভ্রমণ করেন নেপালে। সেই প্রথম বিদেশ ভ্রমণে আছে তার নানা তিক্ত অভিজ্ঞতা। এরপর বাংলাদেশি সবুজ পাসপোর্টে একে একে গত ২০২২ সালের ১৮ মের মধ্যে বিশ্বের ১৩০টি দেশ ভ্রমণ সম্পন্ন করেছেন। বিশ্বের এই ১৩০টি দেশ দেশ ভ্রমণ করতে সময় লেগেছে মাত্র ১৩ বছর।
 
কাজী আসমা আজমেরী এখন বিশ্বে পাসপোর্ট গার্ল নামে পরিচিত লাভ করেছেন। বিশ্ব দরবারে বাংলাদেশকে ব্র্যান্ডিং করছেন। আন্তর্জাতিক মহলে তাকে পাসপোর্ট গার্ল হিসেবে আখ্যায়িত ও সম্মোধন করেছেন জাতিসংঘের সাবেক প্রেসিডেন্ট বাম কি মুন।  
 
তিনি শুধু একজন বিশ্ব ভ্রমণকারী নন, তিনি একজন চেঞ্জ মেকার ও মোটিভেশন স্পিকার। আজমেরী এ পর্যন্ত বিশ্বের ৬৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ হাজার শিক্ষার্থীকে তার ভ্রমণের গল্প ও অভিজ্ঞতা শুনিয়েছেন। তিনি বাংলাদেশি সবুজ পাসপোর্টে বিশ্ব ভ্রমণের মাধ্যমে নারীর প্রতি বৈষম্য বিলোপ, নারী অধিকার প্রতিষ্ঠা এবং পাসপোর্ট বৈষম্য দূরীকরণে কাজ করছেন নিরন্তর।
 
তিনি তার এই ভ্রমণের অনুপ্রেরণামূলক গল্প ও বাংলাদেশি পাসপোর্টে ব্র্যান্ডিং করার চেষ্টায় চলেছেন অবিরাম। 'ট্রাভেলিং ইজ ফর ওয়েইট লার্ন' শীর্ষক আদর্শকে ধারণ করে খুলনা শহরের রায়পাড়ায় পৈত্রিক বাড়িতে গড়ে তুলেছেন একটি লাইব্রেরি। সেখানে আছে দেশি-বিদেশি বই। 
 
ভ্রমণের মাধ্যমে তিনি পরিবেশ পরিবর্তনে সচেতনতার ভূমিকা পালন করছেন। তার ১০০তম ভ্রমণের দেশ তুর্কিমিনিস্তান থেকে তিনি প্রতিটি দেশে গেলে একটি অন্তত গাছ রোপণ করে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন ও দায়িত্ববান পর্যটক হিসেবে দায়িত্ব পালন করেন।
 
বিশ্ব ভ্রমণকারী হিসেবে তাকে ইন্ডিয়ার কুইন গ্রান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ‘শান্তির বার্তাবাহী বিশ্ব ভ্রমণকারীনী' উপাধি দেয়া হয়েছে। ইন্ডিয়ার ক্রেজি  tales নামক একটি নারী সংগঠন থেকে যেখানে ১৩০ জন নারীর সাথে নারী ট্রাভেল ইনফ্লেকশন হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন ।
 
এছাড়া বিবিসি, ভয়েস অব আমেরিকা,  চায়না রেডিও , সুইডেন রেডিও, ব্রায়ান টু, Lebanon TV, Duma Radio-সহ পৃথিবীর বিভিন্ন মিডিয়ায় ইন্টারভিউ দিয়েছেন। এসব কাজে তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের ভ্রমণ পিপাসু ও নারীদের কাছে ট্রাভেলস star ও পাসপোর্ট গার্ল হিসেবে পরিচিতি লাভ করেছেন।

এমএসএম / জামান

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা