বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাতক্ষীরা জেলা আ’লীগের শ্রদ্ধাঞ্জলি
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। এ সময় জেলা আওয়ামী লীগের নেতবৃৃন্দ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ এ.কে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, আ.হ.ম তারেক উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন সফি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট আজহারুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, নির্বাহী সদস্য এডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, নাজমুন নাহার মুন্নি, মিসেস মাহফুজা কবি, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আসিফ সাহবাজ খান, ইদ্রিস বাবু, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ, সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার বসু প্রমুখ।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।
এমএসএম / জামান
শক্তিশালী বালু সিন্ডিকেট এমপির নির্দেশনা উপেক্ষিত হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য
চাঁদপুর যাওয়ার আগে কুমিল্লায় পথসভা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নড়াইলে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা
ডামুড্যায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হয়েছেন এনামুল হক
রাণীনগরের ৮ ইউনিয়নের ৭ টিতেই চরম পানির ঝুঁকিতেঃআগামী১০ বছরে হাহাকারের আশঙ্কা
চন্দনাইশে আজ থেকে এলডিপি বিলুপ্ত ঘোষণাঃ সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ
বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় একজন খুন
বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত
মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক
তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি
চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩