ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ডামুড্যায় মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২৩-৬-২০২২ দুপুর ৪:৪৯
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় মাদকের ক্ষতিকর দিক ও মাদক নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা করা হয়৷ 
 
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও হাছিবা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিরুল্লাহ। 
 
আরো উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, অফিসার ইনচার্জ শরীফ আহমেদ, সরকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম গিয়াস উদ্দিন আহমেদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ফারুক ইসলাম, দারুল আমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুল হক মিন্টু শিকদার,পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন,সিড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লু, ধানকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মাওলা রতন,শিধলকুড়া ইউনিয়ন চেয়ারম্যান মাকসুদুল ইসলাম বাবুল শেখ সহ উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারী কর্মকর্তা, মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যম কর্মী পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের সদস্য এনজিও প্রতিনিধিগণ।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা