ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আড়াইহাজারে ৭ বছর শিশুকে ধর্ষণ


 আনিছুর রহমান আনিছ photo আনিছুর রহমান আনিছ
প্রকাশিত: ২৩-৬-২০২২ বিকাল ৫:২২
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার পরিচ্ছন্নকর্মীর ৭ বছরের শিশু সন্তানকে ধর্ষণ করা হয়েছে। বুধবার (২২ জুন) রাতে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ধর্ষক বাচ্চু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
 
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুধবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। পরে ভোর ৪টার দিকে স্থানীয় কৃষ্ণনাপুরা চৌরাস্তা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আড়াইহাজার পৌরসভা বাজারে অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠানের (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে ধর্ষককে শনাক্ত করা হয়। আটক ধর্ষক পেশায় রিকসাচালক। বাচ্চু মিয়া (৪৬) নরসিংদী জেলার মাধবদী উপজেলার কাঁঠালিয়া ইউনিয়নের শিবারকান্দি এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে। 
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে শিশুটিকে চকোলেট-বিস্কুটসহ বিভিন্ন ধরনের খাবার কিনে খাওয়াতো। এ নিয়ে শিশুটির মায়ের সঙ্গে বেশ কয়েকবার তার বাকবিতণ্ডাও হয়েছে। তাকে এসব কিনে না দেয়ার জন্য বলা হয়, তাতেও সে থামেনি। সুযোগ পেলেই তাকে ডেকে নিয়ে বিভিন্ন স্থানে রিকসা দিয়ে ঘুরিয়ে বেড়াতো বাচ্চু মিয়া। বুধবার রাত ১টার দিকে শিশুর মা পৌরসভা বাজারে পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিলেন। ঠিক ওই সময়ে সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে বাচ্চু মিয়া মজা খাওয়ানোর কথা বলে রিকসায় করে নিয়ে যায়। একপর্যায়ে তাকে পৌরসভা বাজারের বাঁশপট্টিতে নিয়ে ধর্ষণ করে। পরে তাকে থানার সামনে রেখে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের