ঠাকুরগাঁও জেলা প্রশাসককে অক্সিজেন সিলিন্ডার দিলেন সুদাম সরকার
ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস মোকাবেলায় পৌরসভার প্যানেল মেয়র-২ সুদাম সরকার জেলা প্রশাসককে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি এ সিলিন্ডার জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের হাতে তুলে দেন।
সুদাম সরকারের ব্যক্তিগত উদ্যোগে ৮টি অক্সিজেন সিলিন্ডার প্রদানকালে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রামকৃষ্ণ বর্মণ, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, প্যানেল মেয়র-১ আব্দুল কাইয়ুম চৌধুরী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, পৌর সচিব রাশেদুর রহমান, কাউন্সিলর নজরুল ইসলাম, দ্রৌপদী দেবী আগারওয়ালা, নাজিরা আক্তার স্বপ্না, আতাউর রহমান, জাহাঙ্গীর হোসেন, পারুল বেগম, রুনা লায়লাসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান উল্লিখিত অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করে সুদাম সরকারকে ধন্যবাদ জানান। পরবর্তীতে জেলা প্রশাসক স্বাস্থ্য বিভাগকে সিলিন্ডারগুলো হস্তান্তর করবেন বলে জানান।
এর আগে জেলা প্রশাসকের সভাকক্ষে নবাগত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান পৌরসভার মেয়র, কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন।
এমএসএম / জামান
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied