কমলগঞ্জে ৪শ' বস্তা টিএসপি সার জব্দ করেছে কৃষি বিভাগ
কমলগঞ্জে ৪শ' বস্তা টিএসপি সার জব্দ করেছে কৃষি বিভাগ। গত সোমবার বিকালে ওই সারের চালান আটক করা হলেও বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার সকালে। কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জনি খাঁন জানান, সারের কোনো কাগজপত্র না থাকায় সার গুলো জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে পুলিশ বলছে, সারগুলো স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। ৪শ' বস্তা সার জব্দের পর চার দিন গত হলেও জব্দকৃত ওই সার প্রশাসনের হেফাজতে না নেওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জানা গেছে, গত সোমবার সকালে একটিব কাভার্ড ভ্যান থেকে ৪শ' বস্তা সিএসপি সার নামানো হয় শমসেরনগর-মুন্সীবাজার রোডের সামছুর দোকানের সামনের একটি গোডাউনের সামনে। এই সারের চালানের গন্তব্য ছিলো কমলগঞ্জের ভানুগাছ বাজারের মাধবপুর রোডের মেসার্স এ বি এগ্রিক্যালচার নামিয় ব্যবসা প্রতিষ্ঠানে। কিন্তু সার গুলো মেসার্স এ বি এগ্রিক্যালচার নামিয় ব্যবসা প্রতিষ্ঠানে না নিয়ে সেখানে আনলোড করা হয়। খবর পেয়ে সোমবার বিকালে ঘটনাস্থলে গিয়ে ৪শ' বস্তা সার জব্দ করে কমলগঞ্জ উপজেলা কৃষি বিভাগ। মেসার্স এ বি এগ্রিক্যালচারের মালিক ইকবাল হোসেন বলেন, ৪শ' বস্তা সার তার। তিনি বাহিরে থাকায় সারের কোনো কাগজ পত্র দেখাতে পারেননি। তাই সারগুলো জব্দ করা হয়েছে। সারগুলো তার ব্যবসা প্রতিষ্ঠানে না এনে সেখানে নামানোর বিষয়ে তিনি কেনো মন্তব্য করেননি। সারগুলো ভেজাল না কি অবৈধ? সে বিষয়েও স্পষ্ট কোনো বক্তব্যও মিলেনি। তবে একটি সূত্র জানায়, এই সারের চালানের গন্তব্য ছিলো সরকারী মালিকানা একটি চা বাগানে। কিন্তু ওই সারের বস্তায় সারের কোয়ালিটি ভালো হলেও বস্তার ভেতরের সার ভেজাল থাকায় সার ফেরত দেয় বাগান কর্তৃপক্ষ। আলাপকালে শমসেরনগর ইউনিয়নের ইউপি সদস্য সানোয়ার হোসেন বলেন, শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার গুলো তার জিম্মায় রেখে যাওয়ার পর থেকে লোক পাহারায় সারগুলো রেখেছেন।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন,আটক সার অবৈধ বা ভেজাল কিনা এখনও বোঝা যাচ্ছে না। আমারা সারগুলো স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রেখেছি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, সার জব্দের বিষয়টি কৃষি কর্মকর্তা আমাকে জানিয়েছেন। কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied