ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে টিসিবির ডিলারের ওপর হামলা, এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২৩-৬-২০২২ রাত ১০:৪৫
চাঁদা চেয়ে না পেয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে রেজাউল মিয়া নামে এক টিসিবির ডিলারের ওপর হামলা ঘটনা ঘটেছে। এসময় তার দুই ভাইকেও মারধর করা হয়েছে। পরে হামলাকারীরা টিসিবির ডিলার রেজাউল মিয়ার কাছে থাকা নগদ এক লাখ টাকা ও তার ভাই হাসান মিয়ার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
 
মঙ্গলবার (২১ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার রামদিয়া বাজারে কামালের চায়ের দোকানের পশ্চিম পাসে পুরাতন ব্রিজের উপর এই হামলার ঘটনা ঘটে। 
 
ওড়াকান্দি ইউনিয়নের খাগড়াবাড়িয়া গ্রামের রাসেল মিয়া ও লিয়াকত আলীর নেতৃত্বে এই হামলা করা হয়েছে বলে দাবি করেছেন পল্লী ডাঃ সেলিম মিয়া। এ ঘটনায় ঐদিন দুপুরে রাসেল মিয়াসহ ৬/৭ জন ও অজ্ঞাত নামা ২/৩ জনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
 
পল্লী ডাঃ সেলিম মিয়া জানান, তার ছোট ভাই রেজাউল মিয়া টিসিবির ডিলার। বেশকিছু দিন ধরে আমার ভাই এবং আমার কাছে রাসেল মিয়া ও লিয়াকত আলী চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে দেখে নেবেন বলে হুমকি দেন।
 
তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে আমি এবং আমার ছোট ভাই রেজাউল ও মেজ ভাই হাসান বাড়ি থেকে রামদিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হই। রামদিয়া বাজারে কামালের চায়ের দোকানের পশ্চিম পাসে পুরাতন ব্রিজের উপর পৌঁছালে রাসেল এবং লিয়াকতের নেতৃত্বে ৮/১০ জন লোক দেশীয় অস্ত্র রামদা, লোহার রড, হাতুড়ি, লাঠিসোটা নিয়ে আমাদের পথরোধ করে হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা আমাদের  মারধর করে আহত করেন এবং আমার ছোট ভাই টিসিবির ডিলার রেজাউল মিয়ার কাছে থাকা নগদ এক লাখ টাকা ও মেজ ভাই হাসান মিয়ার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
 
কাশিয়ানী থানার ওসি (তদন্ত) ফিরোজ আলম বলেন, টিসিবির ডিলারকে মারধরের বিষয়টি জেনেছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেয়েছি এখনো মামলা রেকর্ড করা হয়নি তবে মামলা হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ