মানিকগঞ্জে নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মানিকগঞ্জের ঘিওরে নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (২৩ জুন) রাত সোয়া ৯টার দিকে উপজেলার শোলধারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- উপজেলার শোলধারা এলাকার মো. কাদের হোসেনের স্ত্রী মোসা. মর্জিনা (৪৭) এবং শিবালয় উপজেলার মহাদেবপুর (চকপাড়া) এলাকার মৃত ঈমান আলীর ছেলে আ. কুদ্দুস (৫২)।
শুক্রবার (২৪ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাকিম মোল্লার নেতৃত্বে ডিবির একটি আভিযানিক দল ঘিওর উপজেলার শোলধারা এলাকার মো. কাদের হোসেনের বাড়ি থেকে আসামিদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে ঘিওর থানায় মামলা প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন বলেও জানান তিনি।
এমএসএম / জামান
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
Link Copied